জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। ইউট্যাব এর যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইখতিয়ার উদ্দিন। জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট পবিপ্রবির সভাপতি মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার।আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, আদর্শ ও দেশের রাজনৈতিক অঙ্গনে দলের অবদান তুলে ধরেন। তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। কোনো কুচক্রী মহলের অপচেষ্টা যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রম বিঘ্নিত না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
সভায় আরও বক্তব্য রাখেন জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের কার্যনির্বাহী সদস্য রিয়াজ কাঞ্চন শহীদ, ড. আমিনুল ইসলাম টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক ড. রাহাত মাহমুদ, সহ-সভাপতি মো. আবুল হোসেন, ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদল পবিপ্রবি শাখার সভাপতি জাহিদ রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, কর্মচারী প্রতিনিধি মো. মাহবুব হোসেন এবং মোঃ মোশারেফ হোসেন। প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।