এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর ছকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকাল ১০টা থেকে মোহাম্মদিয়া ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান গাইনি, প্রসূতি, মেডিসিন ও মনতাত্ত্বিক রোগের বিশেষজ্ঞ ডা. ফাতেমাতুজ জোহরা এবং শিশু, চর্ম ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম রানা। ক্যাম্পে আগত রোগীদের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা তদারকি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ইসলামী ব্যাংক হাসপাতাল ঢাকার প্রশাসনিক ইনচার্জ ও সমাজসেবক কাজী মো. শাহে আলম। তিনি বলেন, “এলাকার মানুষের কল্যাণে ডাক্তাররা ঢাকা থেকে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে তাদের সহযোগিতা কামনা করছি।”
এদিকে একইদিন সকাল ৯টায় স্থানীয় ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মো. শাহে আলম। প্রায় অর্ধশতাধিক নারী ওই সমাবেশে অংশগ্রহণ করেন এবং নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচির আয়োজনের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.