কলমাকান্দা প্রতিনিধিঃ জুয়েল
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট ) বিকাল
আনুমানিক ৫ টা ৫০ মিনিটে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ কলমাকান্দার খারনৈ বিওপির ৬ সদস্যের একটি বিশেষ চৌকস দল মেইন পিলার ১১৭৭/১০-এস আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেএকোনা কলমাকান্দা উপজেলার ৬নং খারনৈ ইউনিয়নের
উত্তর খারনৈ এলাকায় নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের খারনৈ ৮ বোতল ও কচুগড়া ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান, পিবিজিএম আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জব্দকৃত মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.