আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদিতে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কটিয়াদি উপজেলা সাংস্কৃতিক দলের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমেদ জুন।
এতে প্রবীণ বিএনপি নেতা রমজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কটিয়াদি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ওমর জাকির ভূইয়া বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ টিপু সুলতান প্রমুখ।
এসময় জেলা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.