নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা,ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র বীরমুক্তিযুদ্ধা আব্দুস সালামের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বীরমুক্তিযুদ্ধা আব্দুস সালাম ভক্তবৃন্দ।
শুক্রবার (২২ আগস্ট ) সন্ধ্যায় হোসেনপুর নতুন বাজার আব্দুস সালাম সমর্থক উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে
সিদলা ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক কারানির্যাতিত নেতা আল-মামুন ও তাঁতীদলের হোসেনপুর উপজেলা শাখার সদস্য সচিব আশরাফুল ইসলামের উদ্যোগে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন
উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা আব্দুর রহমান,এ সময় উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য স্বপন মিয়া,সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সামিম মিয়া,উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, আলমগীর হোসেন,হুমায়ুন আহমেদ,উপজেলা তাঁতীদলের সদস্য মামুন আকন্দ, তাঁতীদলের পৌর সদস্য সচিব তানভির আহমেদ আরজু,জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক উজ্জ্বল মিয়া প্রমুখ।
উল্লেখ্য,বীরমুক্তিযুদ্ধা আব্দুস সালাম বৃহস্পতিবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে ধানমন্ডি ইবনেসিনা সংকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.