জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
ফকিরহাটে ট্রাকের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম তোফাজ্জেল হোসেন পলাশ (২১)। তিনি খুলনার দোলখোলা টুটপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় একজন ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তোফাজ্জেল হোসেন মোংলা থেকে মোটরসাইকেলযোগে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে লকপুরের খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. জাফর আহম্মেদ) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তি ও মোটরসাইকেলটি উদ্ধার করে। তবে ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর হয়
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.