আব্দুর রউফ ভূইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) কিশোরগঞ্জ শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এফডিইবি কিশোরগঞ্জ শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ময়মনসিংহ জেলার সভাপতি মো. আনোয়ার হোসেন।
এফডিইবি কিশোরগঞ্জ শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. জহির রায়হানের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক ও মাওলানা নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও তথ্য প্রদানকারী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আব্দুল কাইয়ুম প্রমুখ।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইঞ্জিনিয়াররা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. রমজান আলী কিশোরগঞ্জের ইঞ্জিনিয়ারদের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি জানান, স্থানীয় ইঞ্জিনিয়ারদের সমস্যাগুলো সংশ্লিষ্ট উপদেষ্টা ও সচিবের কাছে তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, ইঞ্জিনিয়ারদের জীবনে শুধু পেশাগত সাফল্য নয়, পরকালীন সফলতাও জরুরি। এজন্য অহংকারমুক্ত থেকে হালাল উপার্জন, উন্নত চরিত্র গঠন এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় অব্যাহত প্রচেষ্টা চালাতে হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.