মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীতে ঝাঁপ দিয়ে এক কলেজছাত্রীর নিখোঁজের ২৭ ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে ডুবুরিদল।
বৃহস্পতিবার ১৪ আগস্ট দুপুর ১টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের ত্রিমোহনী সেতু নিকট লাশটি পাওয়া যায়।
বুধবার সুতিয়া নদীর উপর ত্রিমোহীনি ব্রিজ থেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করে ওই কলেজ ছাত্রী।
নিখোঁজ লামিয়া আক্তার (১৭) ওই উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে এবং পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান বলেন, বুধবার বেলা ১১টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের নিয়ে আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করি। তবে নদীতে স্রোত থাকার পরও গতকাল সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চালিয়ে যাই। আজ সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করি এবং ব্রিজ থেকে আধা কিলোমিটার দক্ষিণে লাশটি পাওয়ায় অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, কলেজ ছাত্রী লামিয়া প্রেমঘটিত কারণে ফেসবুকে পোস্ট দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছিল।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.