আব্দুর রউফ দুদু, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার (৯০) মারা গেছেন। বুধবার (১৩ আগস্ট) বিকেল পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিপিবির ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিল্লাত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কয়েক মাস ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে পলি আর্থ্রাইটিসে ভুগছিলেন। কয়েক মাস আগে নানা কারণে তার অস্ত্রোপচারও করা হয়। এরপর কিছুটা সুস্থ হলে নেত্রকোনায় নিজ বাড়িতে বসবাস করছিলেন। গত জুনে শোবার কক্ষের সামনে বারান্দা থেকে পত্রিকা আনতে গিয়ে তিনি পড়ে যান এবং রাইট ফিমার নেক ফ্যাকচার হয়। এরপর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে ১৮ আগস্ট ১৯৩৬ সালে জন্ম গ্রহণ করেন। সর্বোচ্চ রাষ্টীয় সম্মাননা ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার ও ২০০৭ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।
তিনি ১৯৪৩- ৪৬ সাল পর্যন্ত রামপুর ফ্রি বোর্ড স্কুলে অধ্যয়ন করেন। ৫ম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর ময়মনসিংহের মুক্তাগাছার পারুলতলার হাতিল গ্রামে মামার বাড়িতে চলে আসেন। প্রচণ্ড দরিদ্রতার সঙ্গে লড়াই করেই এগিয়ে চলেন অধ্যাপক যতীন সরকার।
১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে নেত্রকোনা সদরের নামকরা বিদ্যাপীঠ চন্দ্রনাথ হাইস্কুলে ভর্তি হন। পুকুরিয়া গ্রামের বাবার জ্যাঠাতো বোনের বাড়িতে থেকে এ স্কুল অধ্যয়ন করেন। সেখানে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুভাগ্য বেশিদিন স্থায়ী হয়নি। সদ্য গঠিত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতায় পিসিমার ছেলেরা কুচবিহারে চলে গেলে তাকে আবার পাশের গ্রামের বেখৈরহাটি স্কুলে ফিরে আসতে হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.