এম এ হাসান,লালমোহন (ভোলা) প্রতিনিধি:
শতভাগ উৎসব ভাতা, ৪৫ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ভোলার লালমোহন উপজেলা থেকে প্রায় দুই শতাধিক শিক্ষক ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। মঙ্গলবার বিকেলে লালমোহন নাজিরপুর লঞ্চঘাট থেকে ‘এমবি মানিক-১১’ লঞ্চে তারা যাত্রা শুরু করেন। বুধবার সকালে রাজধানীর মহাসমাবেশে অংশ নেবেন তারা।
লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা বৈষম্যের শিকার। একই কারিকুলাম ও পাঠ্যবই পড়ালেও সরকারি শিক্ষকদের মতো সমান সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। এবার আর বৈষম্য মেনে নেওয়া হবে না।”
তিনি জানান, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বৈষম্য দূরীকরণ ও দ্রুত জাতীয়করণের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.