মোঃ সোবেল মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
গত (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৯:৩০ মিনিটে প্রতিদিনের মত তিন জন জেলে কালি মোহন দাস(৬৫),মনিন্দ্র দাস(৫৫), ও দিলীপ সরকার(৩৫)।তারা গত সাত বছর যাবত একসাথে মাছ ধরার কাজ করে।গত বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো তারা মাছ ধরার উদ্দেশ্যে ভলাকুট উত্তর পাড়া গাঙ্গের পাড় নৌকা দিয়ে মাছ ধরতে নৌকায় ওঠে।সেদিন মনিন্দ্র দাস একটু অসুস্থ থাকাই তিনি নৌকার মধ্যে শুয়ে ছিলেন।তারপর কালী মোহন দাস তাকে গালিগালাজ করতে থাকে।মনিন্দ্র দাস অসুস্থ বলে প্রতিবাদ করায় তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়।তর্ক বিতর্কের এক পর্যায়ে রাগান্বিত হয়ে কালী মোহন দাস মনিন্দ্র দাসের মাথায় নৌকার বইটা দিয়ে সজোরে আঘাত করে।মনিন্দ্র দাস রক্তাক্ত হয়ে নৌকায় লুটিয়ে পরে।দিলীপ দাস এই দৃশ্য দেখার পর চিৎকার দিয়ে ভুক্তভোগীর বাড়ি থেকে লোকজন নিয়ে আসে।তারা প্রথমে নাসিরনগর সরকারি হাসপাতালে যাই।কিন্তু রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে তার ব্রাহ্মণবাড়িয়া পাঠিয়ে দেয়।এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকাতে পাঠিয়ে দেয়া হয়।ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (09/08/2025) আনুমানিক ৩ টা ৩০ মিনিটে
মৃত্যুবরণ করে।এত বড় মর্মান্তিক ঘটনা ঘটানোর পরও আসামে স্বাচ্ছন্দে বাড়িতে ঘুরে বেড়াচ্ছিলো।
ভুক্তভোগীরা থানায় অভিযোগ জানালে, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজহারুল ইসলাম তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে নেন। এসআই কামালের নেতৃত্বে রাত ১২:৩০
আসামি কালী মোহন দাসকে নিজ বাড়ি থেকে আটক করে করা হয়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, এটি একটি হত্যা মামলা আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.