প্রতিবেদক: মো: সোবেল মিয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাক-লংগন নদীতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪)। তানিশা মনি কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে এবং তাবাসসুম একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে।
শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে দুই শিশু বাড়ির পাশের দোকান থেকে ঝাল মুড়ি খেয়ে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাটলায় বসে ছিল। কিছুক্ষণ পর নদীতে যাতায়াতরত একটি নৌকার যাত্রীরা পানিতে কিছু ভাসতে দেখে এগিয়ে যায় এবং দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে।
স্থানীয় বাচ্চু মিয়া বলেন. সন্ধ্যার দিকে নদীতে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পাই। পরে সবাই মিলে তাদের তীরে তুলে আনি, কিন্তু ততক্ষণে তারা মারা গেছে।
স্থানীয়দের ধারনা খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা নদীতে পড়ে যায়। এ ঘটনায় পুরো গ্রামে শোকের মাতম চলছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.