এম এ হাসান, লালমোহন,(ভোলা) প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর mCash সেবার ডিস্ট্রিবিউটরদের নিয়ে বরিশাল জোনে একটি দিনব্যাপী "অরিয়েন্টেশন ওয়ার্কশপ" অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি আয়োজন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বরিশাল জোন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বরিশাল জোনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও জোনপ্রধান মোঃ সরোয়ার হোসাইন,প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব কফিলউদ্দিন আহমেদ।
এই প্রশিক্ষণ কর্মশালায় বরিশাল বিভাগের মোট ২ শতাদিক ডিলার অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারীরা mCash এর,সবডিলার নিয়োগ, এজেন্ট নিয়োগ, আধুনিক সেবা, লেনদেন পদ্ধতি, গ্রাহক সুরক্ষা এবং বিতরণ কার্যক্রমে সুশৃঙ্খলতা বজায় রাখার কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
প্রধান অতিথি মোঃ সরোয়ার হোসাইন বলেন,
"গ্রাহকসেবায় উদ্ভাবন ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবা mCash অগ্রণী ভূমিকা রাখছে। ডিস্ট্রিবিউটর ও এজেন্টদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি পেলে গ্রাহকের আস্থা আরও দৃঢ় হবে।"
প্রশিক্ষণে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.