জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট জেলার রামপালে ২০ মাস বয়সী শিশু মাশরাফির শরীরে বাসা বেঁধেছে প্রাণঘাতী রোগ ক্যান্সার
যার চিকিৎসার অর্থ যোগাতে হিমসিম খাচ্ছে হতদরিদ্র ভ্যানচালক পিতা মেহেদি হাসান ।
তিনি এবং তার বাবা দুজনে এলাকায় ভ্যান চালিয়ে সামান্য কিছু আয়ের অর্থ দিয়েই চলে তাদের ছয় সদস্যের সংসার।
মেহেদী হাসান ও লামিয়া আক্তার দম্পতির ঘর আলোকিত করে আসে তাদের প্রথম পুত্র সন্তান মাসরাফি ইসলাম
গত দেড় বছর সন্তান ,স্ত্রী বাবা ,মা ছোট ভাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছে মেহেদী
কিন্তু সে আলোর চারিদিকে দেখা মিলেছে যেন অন্ধকার ছায়ার।গত দেড় _দুই মাস পূর্বে ছোট্ট মাশরাফি অসুস্থ হয়ে পড়ে প্রথমে স্থানীয় চিকিৎসায় শারীরিক উন্নতি না হওয়ায় অভিজ্ঞতা চিকিৎসকের শরনাপন্ন হলে চিকিৎসক নানাবিধ পরীক্ষা নিরীক্ষা শেষে নিশ্চিত হয়েছে শিশুটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ।
চিকিৎসকের ভাষ্য মতে দ্রুত সময়ের মধ্যে শিশুটিকে কেমোথেরাপি দিতে শুরু করতে হবে।যা একটি অতি ব্যায়বহুল চিকিৎসা।শুরুতেই ১ লক্ষ ৫০ হাজার টাকা লাগবে এবং ৩ বছর একনাগাড়ে কেমোথেরাপি দিতে হবে। শিশু মাশরাফি বর্তমানে খুলনা মেডিকেল কলেজের শিশু বিভাগে ভর্তি আছে।
তাই সমাজের বৃত্তবানদের প্রতি আকুল আবেদন করে বলেন আমি গ্রামে ভ্যান চালিয়ে রোজগার করে সংসার চালায় আমার বাবারও তেমন জায়গা জমি নাই যে বিক্রি করে অর্থ যোগাড় করবে
ছেলেকে দ্রুত চিকিৎসা করাতে হবে এই দেড় লক্ষ টাকা আমি কিভাবে জোগাড় করবো কিছু বুঝতেছি না।অসহায় বাবা সবার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন
অসুস্থ শিশুটির বাবার সাথে সরাসরি যোগাযোগের নাম্বার
01828-477325( বিকাশ ও নগদ পার্সোনাল)
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.