জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
০৩ জুলাই রাত ১১:৫০ মিনিট থেকে ৪ আগস্ট ভোর ৫:০০ টার ভিতরে নিউ মন্ডল জুয়েলার্স, চিতলমারী বাজার (মালিকঃ তাপস কুমার মন্ডল) দোকানের লোহার সিন্দুক গ্রিন্ডার মেশিন দিয়ে কেটে অজ্ঞাত চোর প্রায় ২৫-৩০ ভরি বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে চুরিকৃত স্বর্ণালঙ্কারের বাজারমূল্য অনুমান ৫০ লক্ষ টাকা।
এই ঘটনায় বাগেরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ সার্বিক দিক নির্দেশনায় চিতলমারী থানার অফিসার ইনচার্জ ও সঙ্গীয় অফিসার একত্রে থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে ০২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়, ও প্রায় ২৫-৩০ ভরি বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। আসামি ১। এমদাদুল খান (৩৮), পিতা মৃত মঞ্জুরুল খান, ২। সজল বসু, পিতা - সন্তোস কুমার বসু, উভয় থানা- চিতলমারী জেলা-বাগেরহাট কে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.