জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
রামপালের বড়দিয়া গ্রামের চরে দুর্বৃত্তের দেওয়া আগুনে গোয়ালসহ গরু, ছাগল মুরগী আগুনে পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে, মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন হতদরিদ্র ফল বিক্রেতা রফিকুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা গেছে, সোমবার (৪ আগষ্ট) রাত অনুমান ১ টা থেকে ২ টার মধ্যে ফল বিক্রেতা রফিকুল ইসলামের গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে রফিকুলের একটি গাভীন গরু, দুইটি ছাগল ও ২০ টি মুরগী পুড়ে শেষ হয়ে যায়,এতে করে রফিকুলের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। রাতের আধারে কে বা কারা তার ঘরে আগুন দিয়েছে তা তিনি জানেন না তবে ওই গোয়ালে কারেন্ট এর কোনো সংযোগ ছিল না। তার ধারনা শত্রুতা করে রাতের আধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আয়ের উৎস্য হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ছিন্নমূল এই পরিবারটি ,তারা সরকারের কাছে সাহায্য সহযোগিতা চাইলেন
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.