সাঈদ হাসান পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন বাউরা বাজারে অবৈধ পেট্রোল পাম্পের বিরুদ্ধে মোবাইল কোট অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ।
আজ সোমবার ০৪-০৮-২০২৫ তারিখে পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নেতৃত্বে পেট্রোলিয়াম আইন “২০১৬” ও সংশ্লিষ্ট বিধিমালা ২০১৮-লংঘন করে লাইসেন্স ব্যতীত ব্যবসা করায় মেসার্স হাশেম এন্টারপ্রাইজকে ১০,০০০( দশ হাজার) টাকা অর্থদণ্ড করে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ। এবং উক্ত প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রাপ্তির পূর্ব পর্যন্ত ক্রয়-বিক্রয় বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ সময় পাটগ্রাম থানার এস আই হাসানের নেতৃত্বে পাটগ্রাম থানা পুলিশের একটি টিম সার্বক্ষনিক সার্বিক সহযোগিতা করেছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.