পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের নেতা নাহিদ উল ইসলামকে আটক করেছে থানা পুলিশ। নাহিদ উপজেলার নিতপুর ইউনিয়ন যুবলীগের সহসাধারন সম্পাদক ও উপজেলার নিতপুর মুন্সিপাড়া গ্রামের মর্তুজা শেখের ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পোরশা থানা পুলিশ। পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, নাশকতার মামলায় তাকে আটক করা হয়েছে এবং বুধবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.