নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় অংশ নিয়ে দল থেকে বহিস্কার হলেন, ইটনা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামলসহ ৩ যুবলীগ নেতা। গতকাল রবিবার রাতে কেন্দ্রিয় কমিটির নির্দেশে কিশোরগঞ্জ জেলা যুবলীগ তাদের দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বিহস্কার করে।
বহিষ্কৃত অন্য দুইজন হলেন- কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল এবং ইটনা উপজেলা যুবলীগের সদস্য বাসেত আহমেদ।
রাতেই সামাজিত যোগাযে৩াগ মাধ্যমে বহিস্কারের চিঠি ছড়িয়ে পড়লে জেলা সদরে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দেয়।
জানা গেছে, গত ২৬ জুলাই কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও পথসভায় বক্তব্য দেন ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বক্তব্য ছড়িয়ে পড়লে দলের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরে জেলা যুবলীগ দলীয় গঠনতন্ত্রের ২২(ক) ধারা অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা যুবলীগের পক্ষ থেকে ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেনজেলা কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল এবং মো. রুহুল আমিন খান।
তবে এ বিষয়ে প্রতিক্রিয়ায় গোলাম কবির শ্যামল সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি এখন আর যুবলীগের সাথে নেই। ২০১৮ সালেই যুবলীগ থেকে পদত্যাগ করেছেন দাবি করে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছি, পরে জুলাই আন্দোলনেও সক্রিয়ভাবে মাঠে ছিলাম। আওয়ামী লীগ করে শুধু প্রতারিত হয়েছি। এখন শুধু এনসিপিতে যোগ দিচ্ছি না, ইটনায় সংগঠন গঠনের কাজও করছি।
জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য স্থগিত হওয়া কমিটির আহবায়ক ইকরাম হোসেনও ফেসবুকে দেয়া পোষ্টে দাবি করেন, শ্যামল অনেক আগেই যুবলীগ থেকে পদত্যাগ করেছেন। বর্তমানে তিনি এনসিপির হয়ে কাজ করছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.