জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপালে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৬ জুলাই শনিবার সকাল ৯.৩০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি প্রধান জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজ সেবা অফিসার মো: শাহিনুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসার কানিজ ফতেমা শেফা'র সঞ্চালনায়। এই অনুষ্ঠান সম্পন্ন করেন।
আলোচনা শেষে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.