মোঃসোবেল মিয়া(ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি)
নাসিরনগর উপজেলা সদরে গ্যাস সিলিন্ডারের দোকানে ও মুদির দোকানে অভিযান চালিয়ে তিন দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
( আজ ২৩ জুলাই বুধবার)
উপজেলা সদরের আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন। এসময় শ্রী শ্রী গৌর নিতাই স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এছাড়াও মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায়
৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়া জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো নষ্ট করা হয়। অপরদিকে গ্যাস সিলিন্ডার বিক্রয় ও পরিবেশের লাইসেন্স না নিয়ে মজুদ ও যথাযথ আইনানুগভাবে গ্যাস সিলিন্ডার মজুদ প্রক্রিয়া অনুসরণ না করার অপরাধে মেসার্স হক ট্রেডার্সকে
৫ হাজার টাকা ও নাহিদুল ভ্যারাইটিস স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন ব্যবসায়ীদের হুশিয়ার করে বলেন,বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় নাসিরনগর থানা পুলিশের একটি টীম অভিযানে সহযোগিতা করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.