এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার দৌলতখান উপজেলার নুর মিয়া হাট এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের চোখের মণি, ছোট্ট নাফিও চলে গেল দুনিয়ার সফর শেষ করে না ফেরার দেশে। তার আগেই না-ফেরার যাত্রায় পাড়ি জমিয়েছিল একমাত্র বোনও। এই দুই শিশুর মৃত্যুর মর্মান্তিক ঘটনা হৃদয় ভেঙে দিয়েছে এলাকার প্রতিটি মানুষের।
গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশু নাফি। চিকিৎসাধীন অবস্থায় অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।
নাফির বড় বোন নাদিয়া-ও গতকাল প্রাণ হারায় অনুরূপ শারীরিক জটিলতায়। একে একে দুই সন্তান হারিয়ে পিতামাতা আজ বাকরুদ্ধ, শোকে পাথর।
স্থানীয়রা জানান, “এটা শুধু একটা পরিবারের নয়, পুরো এলাকার জন্য শোকের বিষয়। এমন মর্মান্তিক ঘটনায় চোখে পানি আসে না এমন মানুষ নেই। দুইটি নিষ্পাপ প্রাণ হারিয়ে গেছে অকালেই।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে গভীর শোক প্রকাশ করছেন অনেকে। শিশু দুটির মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.