এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন গীতিচয়ন শিল্পী গোষ্ঠি তিন বছর মেয়াদি একটি ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোহেল আজীজ শাহিন পাটওয়ারী, আর সাধারণ সম্পাদক হয়েছেন তরুণ সংগঠক শাহিনুল ইসলাম কবির হাওলাদার।
প্রতিবারের মতো এবারও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন। উপজেলা নির্বাহী অফিসারকে রাখা হয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে, এবং উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য দীপন কুমার দে ও বাবু নিরঞ্জন চন্দ সেন্টু।
শুক্রবার গীতিচয়নের নিজস্ব কার্যালয়ে এক সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আরও রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি: সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন পঞ্চায়েত
সহ-সভাপতি: মনি দে, সোহরাব খান
সিনিয়র যুগ্ম সম্পাদক: শহিদুল্লাহ জান্টু
সাংগঠনিক সম্পাদক: তাপস দত্ত
কমিটিতে আরও যুক্ত হয়েছেন: জসিম জনি, সাইফ বাবলু, নুরুল আমিনসহ বেশ কয়েকজন উদ্যমী তরুণ।
উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত গীতিচয়ন শিল্পী গোষ্ঠি দীর্ঘদিন ধরে লালমোহনের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য লালন করে আসছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.