জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশের অভিযানে ঢাল-সড়কি (বলম) ও দেশীয় অস্ত্রসহ জাহিদ শেখ (৫৫) নামে একজনকে আটক করা হয়। শনিবার রাতে কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর স্বীকার উক্তিতে তার নিজ বাড়ি থেকে অনেক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাহিদ শেখ কুনিয়া গ্রামের জালাল উদ্দীন শেখের ছেলে।এ সময় তাঁর নিজ বাড়ি থেকে ২টি বলম (সড়কি), ৭টি লোহার রামদা, বেতের তৈরি ১০ টি ঢাল, দু’টি ছোরা, একটি হাসুয়া, একটি চাপাতি ও ৮টি টেঁটা উদ্ধার করা হয়েছে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এস এম শাহাদাত হোসেন, বিষয়টি নিশ্চিত করেন বলেন,, আসামিকে রবিবার চিতলমারী থানায় মামলা দায়ের করে বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে,,
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.