রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
আজ ১৮ জুলাই ২০২৫ বালিয়াকান্দি উপজেলার শহীদ সাগর আহমেদের স্মরণে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এই সময় শহীদ সাগর আহমেদের কবরে জেলা প্রশাসক,রাজবাড়ীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় শহীদ সাগর আহমেদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। রাজবাড়ী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রট জনাব সুলতানা আক্তার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জনাব তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) , জনাব চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বালিয়াকান্দি সহ জেলা অন্যান্য প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।