মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পরিতোষ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত পরিতোষ রংপুর জেলার মিঠাপুকুর থানার ভরতগান্ডি গ্রামের বাসিন্দা, তার পিতা মৃত ধীরেন। ডাক ঠিকানা পায়রাবন্দ, থানা মিঠাপুকুর, জেলা রংপুর।
সোমবার (১৫ জুলাই) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে সুন্দরগঞ্জ-ডোমেরহাটগামী পাঁকা সড়কের খেরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিতোষ মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি গরু বোঝাই ভটভটিকে ওভারটেক করার মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার তদন্ত অফিসার সেলিম রেজা বলেন, ঘটনার পর অজ্ঞাত সিএনজিটি দ্রুত পালিয়ে যায়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.