মোহাম্মদ রাসেল,ইটনা,মিটামইন,অষ্টগ্রাম(কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ (০৭ ই জুলাই) বিশেষ অভিযানে ৪২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৭০০ মিটার এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইটনা। সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ইটনা থানার পুলিশ সদস্য এবং মৎস্য অফিসের কর্মচারীরা।
জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.