পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় কুবেদ আলী (২৫) নামে এক গরু চোর ও সাইজুল ইসলাম (৩০) এবং মিলন (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ী সহ তিনজনকে আটক করেছে পোরশা থানা পুলিশ। আটককৃত কুবেদ কালাইবাড়ি গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে এবং সাইজুল সাপাহার উপজেলার গোয়ালা(কয়েন্দা) গ্রামের কুদ্দুস আলী ও মিলন খোট্টাপাড়া (হাড়িপাড়া) গ্রামের মৃত শুকুর মোহাম্মদের ছেলে। এদের মধ্যে কুবেদকে কালাইবাড়ি মহিলা মাদ্রাসা এলাকা থেকে এবং মাদক ব্যবসায়ী দুজনকে পোরশা উপজেলার বাদকয়েন্দা এলাকার একটি সোলার পাম্প সেড থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়েছে। এসময় তাদের কাছে মাদক বিক্রির নগদ ১ হাজার ৭৬০ টাকা পাওয়া যায়। এব্যাপারে থানায় মামলা হয়েছে ও আটককৃতদের জেল হাজতে পাঠানো হবে থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক নিশ্চিত করেছেন। #
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.