মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি উদ্যোগে স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫, পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার ২৮ জুন বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই বছর স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫, পেয়েছেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসাহরা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত মুহাম্মদ হুমায়ুন সরকারকে স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে সমাজে দোস্ত অসহায় সাধারণ মানুষের পাশে থাকায় তাকে স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।
স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত ইউনিসেফ শুভেচ্ছাদূত জুয়েল আইচ।
এসময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী একুশে পদকপ্রাপ্ত ইউনিসেফ শুভেচ্ছাদূত জুয়েল আইচ এবং ঢালিউডের ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা কে আজীবন সম্মাননা প্রদান করা হয়। আজীবন সম্মাননার পাশাপাশি জিটিভির প্রধান সম্পাদক ইকবাল করিম নিশান ও বিশিষ্ট নৃত্য নির্দেশক ইভান শাহরিয়ার সোহাগ পেয়েছেন বিশেষ সম্মাননা।
স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি খন্দকার আসিফুর রহমান জানান, এবছর মোট ৩০টি ক্যাটাগরিতে দেশসেরা ব্যক্তিদের কে পুরস্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে এবছর স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড যারা পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, চলচ্চিত্র ও টিভি তারকাদের মধ্যে জয় চৌধুরী, সজল, মামনুন ইমন, দীঘি, রাজ রিপা, রুকাইয়া জাহান চমক ও সৈয়দ শুভ। নৃত্যশিল্পীদের মধ্যে মিম চৌধুরী ও নিকি আহমেদ।
সংগীতশিল্পীদের মধ্যে লুইপা, আকিব বিন আক্তার ও আতিয়া আনিশা। মডেল শিল্পীদের মধ্যে সৈয়দ রুমা, উপস্থাপিকার মধ্যে শ্রাবণ তৌহিদা। ফ্যাশন ও কোরিওগ্রাফি সংশ্লিষ্ট গৌতম সাহা ও এডলফ খান। সাংবাদিকতা ও মিডিয়ার মাসুদা লাবনী এবং কাজল হাজরা।
স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে এক জমকালো সাংস্কৃতিক, নৃত্য ও সংগীত পরিবেশনের আয়োজন করা হয়। এতে দেশসেরা শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.