মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা পশ্চিমপাড়া পলিব্যাগ এলাকায় একটি প্রিন্টিং ও প্যাকেজিং কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে সন্ধ্যায় দিকে একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং কারখানার গেট ভাঙচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, রোববার ২৯ জুন সকাল থেকেই আইটিএল নামে ওই কারখানার সামনে দুই পক্ষ অবস্থান নেয়। বিকালের দিকে কারখানার ঝুট বোঝাই গাড়ি বের হলে, এক পক্ষ বাধা দেয়। এতে করে দুই পক্ষে মাঝে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে দাওয়া-পাল্টা দাওয়া শুরু হয়। এতে করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে অপর পক্ষ হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এসময় মনির আকন্দ নামে একজন আহত হয়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছে।
স্থানীয় লোকজন জানায়, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি সমর্থিত দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। কারখানা কর্তৃপক্ষ ঝুট উত্তোলনের জন্য শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেনকে ওয়ার্ক অর্ডার দেয়। এ নিয়ে নবী হোসেনের নেতৃত্বাধীন একটি পক্ষের সঙ্গে অন্য একটি পক্ষের বিরোধ সৃষ্টি হয়।
স্থানীয় লোকজন আরও জানান, ওই বিরোধে অপর পক্ষকে সমর্থন দিচ্ছেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রানা প্রতাপ ও তার অনুসারীরা।
রানা প্রতাপ এর অনুসারী আল-আমিন জানান, আমরা পলিব্যাগ বিএনপির অফিসে খিচুড়ি খাওয়ার আয়োজন করেছিলাম। ঝুট ব্যবসা নিয়ে কিছু জটিলতা চলছিল। বিষয়টি সমাধানের জন্য সিনিয়র নেতারা আলোচনা শুরু করলে। এক পর্যায়ে নবী হোসেন পেছন থেকে এসে মনির আকন্দকে দা দিয়ে আঘাত করেন। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
এঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় লোকজনের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ছাত্রদল নেতা রানা প্রতাপ ও অভিযুক্ত নবী হোসেনের সাথে যোগাযোগ করলে সংবাদ কর্মীদের সাথে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, সংঘর্ষের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.