মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় রেললাইন থেকে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া একজনের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থানে চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারী পুরুষ দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা নারী ও রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর রেলস্টেশনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত একজনের পরিচয় জানা গেছে। নিহত জয়নাল আবেদীন (৪৫) গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের পাটপচা গ্রামের বাসিন্দা ছিলেন। পেশা ছিল সাইকেলের মিস্ত্রি। এ ছাড়া অজ্ঞাতনামা নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।
শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার হানিফ মিয়া জানান, ময়মনসিংহগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সাতখামাইর রেলওয়ে স্টেশন এলাকায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়।
রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনমাস্টার আমিন ইসলাম জানান, দুপুরের দিকে ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এক যুবকের লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে রেলওয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জান জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পৃথক স্থান থেকে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে এক ব্যক্তির পরিচয় জানা গেছে। তবে নিহত নারী নাম-পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.