আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
দীর্ঘদিন পরে কমিটি হওয়ায় দলীয় নেতাকর্মী ও ভক্তদের মাঝে বাঁধভাঙা আনন্দের জোয়ার বইছে এখন ময়মনসিংহের গৌরীপুরে। প্রতিদিনেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন। শুক্রবার (২৭জুন/২৫) রামগোপালপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ তাঁকে সংবর্ধিত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন বলেন, বিএনপি নির্বাচনমূখী দল নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে চায়। দ্বিধা-দ্বন্দ্ব, মান-অভিমান, মতানৈক্য সবভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, এই বর্ষায় যাতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা না হওয়ায় সে জন্য আমাদের উদ্যোগে ইতোমধ্যে অনেকগুলো সড়ক সংস্কার ও মেরামত করা হয়েছে। এছাড়াও দলীয় নেতৃবৃন্দ উপজেলার প্রত্যেকটি এলাকায় উন্নয়নে কাজ করছে। আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য সাধারণ মানুষের মনজয় করতে হবে, সেজন্য সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে এবং উন্নয়নে অংশ নিতে হবে।
রামগোপালপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনায় অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একলাছুর রহমান কিরণ, উপজেলা বিএনপির সাবেক সদস্য, রামগোপালপুর ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী সরকার, সদস্য গুলিবিদ্ধ আবুল কাশেম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফারুক আহমেদ, রামগোপালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সদস্য হারুনুর রশিদ আকরাম, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সোবান বাবুল, শাহজাহান কবির, চান মিয়া, নাদিরুজ্জামান তারা, শহিদুল ইসলাম, আব্দুস সামাদ, ফারুক মিয়া প্রমুখ।
বিএনপি নির্বাচনমূখী দল নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে চায়- হিরন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : দীর্ঘদিন পরে কমিটি হওয়ায় দলীয় নেতাকর্মী ও ভক্তদের মাঝে বাঁধভাঙা আনন্দের জোয়ার বইছে এখন ময়মনসিংহের গৌরীপুরে। প্রতিদিনেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন। শুক্রবার (২৭জুন/২৫) রামগোপালপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ তাঁকে সংবর্ধিত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন বলেন, বিএনপি নির্বাচনমূখী দল নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে চায়। দ্বিধা-দ্বন্দ্ব, মান-অভিমান, মতানৈক্য সবভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, এই বর্ষায় যাতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা না হওয়ায় সে জন্য আমাদের উদ্যোগে ইতোমধ্যে অনেকগুলো সড়ক সংস্কার ও মেরামত করা হয়েছে। এছাড়াও দলীয় নেতৃবৃন্দ উপজেলার প্রত্যেকটি এলাকায় উন্নয়নে কাজ করছে। আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য সাধারণ মানুষের মনজয় করতে হবে, সেজন্য সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে এবং উন্নয়নে অংশ নিতে হবে।
রামগোপালপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনায় অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একলাছুর রহমান কিরণ, উপজেলা বিএনপির সাবেক সদস্য, রামগোপালপুর ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী সরকার, সদস্য গুলিবিদ্ধ আবুল কাশেম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফারুক আহমেদ, রামগোপালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সদস্য হারুনুর রশিদ আকরাম, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সোবান বাবুল, শাহজাহান কবির, চান মিয়া, নাদিরুজ্জামান তারা, শহিদুল ইসলাম, আব্দুস সামাদ, ফারুক মিয়া প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.