মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
মঙ্গলবার ২৪ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার ডাকাতের হামলায় নিহত সিএনজি চালক আবুল কালাম এর পরিবারের সদস্যের খোঁজ খবর নেয় এবং আর্থিক সহযোগিতা করে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এস.এম রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউসিসি এর (বিআরডিবি) এর সভাপতি সাংবাদিক এস.এম মাহফুল হাসান হান্নান, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আবদুল হান্নান সজল, বিএনপি'র নেতা বশির আহমেদ কাজল, বিএনপি'র নেতা রমজান আলী, ৮নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি রিপন ফকির, যুবদল নেতা সালেহ আহমেদ প্রমুখ।
নিহত আবুল কালামের পরিবারের খোঁজ নিয়ে জানা যায়, ৩ মেয়ে, ২ ছেলে, মা, বোন এবং ১ নাতি নিয়ে সুখের সংসার ছিল নিহত সিএনজি চালক আবুল কালামের। ৮ জনের সংসারে একমাত্র উপার্জনের ব্যক্তি ছিল আবুল কালাম। বিগত ১৯ জুন বৃহস্পতিবার রাতে শ্রীপুরের সাতখামাইর বরমী আঞ্চলিক সড়কে রাস্তায় গাছ ফেলে ডাকাতির সময় সিএনজি চালক আবুল কালামকে কুপিয়ে হত্যা করে। পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তিকে হারিয়ে ৮ জন সদস্য নিয়ে বিপাকে পরেন নিহত আবুল কালামের স্ত্রী পারুল আক্তার। অসহায় হয়ে পড়া পরিবারটির খোঁজ খবর নিতে ছুটে যান অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।
তাৎক্ষণিকভাবে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশনায় তাদের পাশে থাকবে বলে জানান তিনি।
নিহত আবুল কালাম এর স্ত্রী পারুল আক্তার জানান, পরের জমিতে ৪০ বছর যাবৎ বসবাস করে আসছেন তারা। সিএনজি চালিয়ে পরিবারের খরচ চালাতেন আবুল কালাম। তিনি আরো বলেন, দিনের বেলা আমার ছেলে ও রাতে তার বাবা সিএনজি চালাতেন এবং এর পাশাপাশি কৃষি কাজ করতেন। গত ১৯ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে তিনি সিএনজি নিয়ে বের হন। মধ্যরাতে ডাকাতের হামলায় আহত হওয়ার খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়ে আবুল কালামকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নেয়া পরামর্শ দেন। এসময় তাকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, আমার স্বামীর উপার্জনে আমি সহ ৩ মেয়ে, ২ ছেলে, মা ও বোনের সংসার অনিশ্চিত হয়ে পড়ে। আয় বন্ধ হয়ে যাওয়ায় অনেকটা অসহায় হয়ে পড়েছেন তারা।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.