
মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর পৌরসভায় আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে ১০৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার ২৫ জুন দুপুরে শ্রীপুর পৌরসভার কক্ষে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ। বাজেটে আসন্ন অর্থবছরে কোনো নতুন কর ধার্য করা হয়নি। সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন খাতে।
বাজেট বিবরণী পাঠ করে প্রশাসক বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি বলেন, প্রস্তাবিত বাজেট পরবর্তীতে আলোচনা পর্যালোচনার মাধ্যমে পরিবর্তন করা হবে। বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা। উন্নয়ন প্রকল্প থেকে আয় ধরা হয়েছে ২০ কোটি ৭৮ লাখ টাকা। বাজেটে ব্যয় দেখানো হয়েছে ১০৪ কোটি ৯ লাখ ৬৫ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৮ হাজার ৩৪৮ টাকা। উক্ত বাজেটে অগ্রাধিকার পাওয়া প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তা নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ সড়ক বাতি ও বর্জ্যব্যবস্হাপনায়।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, পৌর নির্বাহী প্রকৌশলী সাহেদ আক্তার, হিসাব রক্ষক কর্মকর্তা কুদ্দুস হাওলাদার, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, হারুর অর রশিদ, আবু হেনা মোস্তফা কামাল, টাউন প্লানার সাইফুল ইসলামসহ পৌর কর্মচারীবৃন্দরা।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.