সাইফুল ইসলাম , ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে দেখা যায় দুই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে। দিন-রাত কাটছে বাজারের চারপাশেই, তবে তাদের নেই কোনো নির্দিষ্ট ঠিকানা, নেই পরিচয় কিংবা আশ্রয়।
স্থানীয়রা জানান, এই দুই ব্যক্তি দীর্ঘ সময় ধরেই বাজারে অবস্থান করছেন। পরিচয় জানতে চাইলে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারেন না— এমনকি তারা নিজেরাও নিজেদের নাম ও পরিচয় বলতে অক্ষম। বাজারের অনেক দোকানি জানান, তারা কাউকে কোনো ক্ষতি করেন না এবং নিজেদের মতো করেই চলাফেরা করেন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা চাই, কেউ যেন তাদের পাশে দাঁড়ায়। যদি চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।”
বর্তমানে তারা যে স্থানে অবস্থান করছেন, তা কোনো নিরাপদ আশ্রয় নয়। বর্ষা, শীত বা প্রখর রোদ—সবই সহ্য করতে হচ্ছে খোলা আকাশের নিচে। মানবিক দিক বিবেচনায় স্থানীয় প্রশাসন, সমাজসেবা বিভাগ কিংবা সংশ্লিষ্ট কোনো সহায়তাকারী সংস্থার উচিত তাদের চিকিৎসা, পুনর্বাসন ও নিরাপত্তার ব্যবস্থা করা।
এই দুই জন অচেনা মানুষ হয়তো একসময় কোনো পরিবারের অংশ ছিলেন। সহানুভূতির হাত বাড়ালে তারা ফিরে পেতে পারেন হারিয়ে যাওয়া পরিচয়, শান্তি আর স্বাভাবিক জীবন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.