দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়পুরহাট জেলা শাখার সাবেক সংসদ সদস্য মরহুম মোজাহার আলী প্রধানের সুযোগ্য সন্তান, জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ’হাসিনা হটাও’ আন্দোলনের অন্যতম অগ্রনায়ক জনাব মাসুদ রানা প্রধান বাগজানা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
বুধবার সন্ধ্যায় বাগজানা ইউনিয়নের মরহুম মনির উদ্দিন সুপার মার্কেট আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং আন্দোলনের রূপরেখা নিয়ে মতবিনিময় করেন মাসুদ রানা প্রধান।
সভায় মাসুদ রানা প্রধান বলেন, “বিএনপি দেশের মানুষের আশা-ভরসার প্রতীক। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে বাগজানা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নেতৃত্বে মাসুদ রানা প্রধানের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন এবং আগামী দিনে তাকে আরো শক্তিশালীভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.