মো. রাইয়ান নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর কলাবাগান এলাকার সামনে আজ সকালবেলায় ঘটে যায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা। ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলের দুই আরোহী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসটির নিচে ঢুকে পড়ে। বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং হোন্ডাটি দুমড়ে-মুচড়ে গাড়ির নিচে আটকে আছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। দুর্ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.