স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহারে সীমান্ত এলাকা দেখতে এসে কাঁটা তারের বেড়া ধরে টিকটক ভিডিও ও সেলফি তোলার সময় ভারতীয় বিএসএফ’র হাতে আটক দুই কলেজ ছাত্রকে বিজিবি সদস্যরা উদ্ধার করে স্থানীয় থানা পুলিশে সোপর্দ করেছে।
আটক ছাত্ররা হচ্ছেন জেলার বদলগাছি উপজেলার (জোলাপাড়া) ধুলাপারা গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোহাম্মাদ মিনহাজুল ইসলাম (২৩) সে নওগাঁ ডিগ্রী কলেজের ছাত্র অপরজন একই উপজেলার পাতকোলা গ্রামের আনিসুর রহমানের ছেলে মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ (২৩) সে সাপাহার সরকারী ডিগ্রী কলেজের ছাত্র বলে জানাগেছে।
বিজিবি কর্তৃক সাপাহার থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুন ওই দুই বন্ধু বিকেল সাড়ে ৩টার দিকে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬পিলার এলাকা দিয়ে ভারতের সীমান্ত দেখার জন্য ভারত ভুখন্ডে প্রবেশ করে কাঁটা তারের বেড়া ধরে টিক টক ভিডিও ধারণ ও সেলফি তোলার সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। সংবাদ পেয়ে বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনস্থলে গিয়ে বাংলাদেশী দুই ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বিজিবি আটকৃত ওই দুই ছাত্রকে উদ্ধার করে রাত্রি সাড়ে ৯টার দিকে সাপাহার থানায় সোপর্দ করে।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন বিজিবি’র অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নওগাঁ কোর্টে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.