নিজস্ব প্রতিবেদক এসটি বাংলা টিভি
কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসব মুখর পরিবেশে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জুন ) সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনে ভোট গ্রহণ চলে।
নির্বাচনে সভাপতি পদে ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হুমায়ুন কবির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান পেয়েছেন ১৩ ভোট। অপরদিকে,সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন সুমন ও কোষাধক্য পদে মাহবুবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছরন হাজী সুলাইমান সরকার,হাবিবুর রহমান,হাবিবউল্লাহ কারার, হাসিম উদ্দিন ও জহিরুল ইসলাম।
এ নির্বাচনে মোট ৩৭ জন ভোটারের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।উপজেলা সাব-রেজিস্টার মো.নাজমুল ইসলাম প্রিজাইডিং কর্মকর্তার দ্বায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত সভাপতি হুমায়ুন কবির বলেন,'স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে সভাপতি নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো। আমার উপর অর্পিত দ্বায়িত্ব যেন সঠিক ভাবে পালন করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।
উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে ছিলেন হাজী সুলাইমান সরকার তিনি জানান, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.