বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ী ও দুইজন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার লাউগাড়ি মধ্যপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এনামুল হক বাবু (২৮), ইমদাদুল হক এন্দা (৩৬), এরশাদুল ইসলাম (৩৯), ইমদাদুল হকের স্ত্রী ছখিনা খাতুন (২৮), কাজলদিঘী গ্রামের দবিরুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন (৩৩) ও শালখুরিয়া গ্রামের রকিবুল ইসলামের ছেলে সাজু বাবু (১৯)।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, “গ্রেফতারকৃত এনামুল হক বাবু ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় তারা কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। তারা ইয়াবা, গাঁজা, হিরোইন, ট্যাপেনটাডল ও ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.