বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ, আব্দুল মতিন এর নেতৃত্ত্বে নবাবগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার দিবাগত রাতে উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের ডাংশেরঘাট ব্রীজ এর উপর থেকে মোঃ রায়হান (১৯), নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে উপজেলার ডাংশেরঘাট গ্রামের মোঃ জাহেদুল ইসলামের ছেলে। এ সময় তার নিকট থেকে ১০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছে। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় আসামীর বিরুদ্ধে একটি মামলা নং-১৫, তারিখ-৩১/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণীর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.