বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর নতুন বাজারসহ বিভিন্ন কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা। এদিন শহরের বাজারের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দোকানে টাঙানো মূল্য তালিকা ও সেই অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা সেটি মনিটরিং করেন। এছাড়াও পৌর শহরের বিভিন্ন মেডিসিনের দোকান মনিটরিং করেন।
এ সময় তারা বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি না করার অনুরোধ জানান। পাশপাশি কাউকে চাঁদা না দিতেও পরামর্শ দেন।
এসময় ব্যাবসায়ী এবং সাধারণ ক্রেতাদের সাথে আলোচনা করেন। দ্রব্যমুল্য যেন সহনশীল থাকে সে ব্যাপারে সকলকে সহোযোগিতার জন্য আহবান করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।
বিরামপুর সহ চার উপজেলায় সেনাবাহিনীর টহল চলমান রয়েছে ।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.