মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার শ্রীপুর প্রেসক্লাব ১৯৯০ইং এর ২০২৫-২৬ অর্থ বছরের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিতে সভাপতি নিবাচিত হন, দৈনিক বণিক বার্তার গাজীপুর জেলার প্রতিনিধি এসএম মাহফুল হাসান হান্নান। সাধারণ সম্পাদক নিবাচিত হন, ৭১ টেলিভিশনের শ্রীপুর উপজেলার প্রতিনিধি আব্দুস সালাম রানা ও সাংগঠনিক সম্পাদক পদে নিবাচিত হন, দৈনিক সমকাল পত্রিকার গাজীপুর জেলার প্রতিনিধি কবি ইজাজ আহমেদ মিলন।
সভায় শ্রীপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে তাদের দায়িত্ব প্রদান করা হয়।
শ্রীপুর উপজেলার সকল সাংবাদিককের অধিকার আদায়ে নতুন কমিটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে, এটাই সকলের প্রত্যাশা।
এসটি বাংলা টিভি এর পক্ষ থেকে শ্রীপুর প্রেসক্লাব ১৯৯০ এর নবনির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.