মোহাম্মদ রাসেল,(ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ইটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।
বুধবার (২২ মে) সকাল ১১টায় দিকে উপজেলার নদী ঘাট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন রাস্তায় ঘুরে খাদ্য গুদামের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইটনা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইফতেখাইরুল আলম সুমন।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিব মিয়া, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান,উপজেলা ছাত্রদল নেতা ডালিম বাদশা, বাপন,আফজাল,রাসেল, জিয়ান মিয়া,আমির আহমেদ,রাহিম হাসান মানার,তুহিন, সানি,আকাশ,অন্তর,সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ,মৃগার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রামিম আহমেদ, ধনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুজন দাস, বড়িবারি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন ভূইয়া সহ আরো অনেক নেতা কর্মী তথা সাধারণ জনতা।
উল্লেখ্য, গত ৫ মে রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা একজন ছাত্রদল নেতার পায়ের রগ কেটে দেওয়া ঘটনায় ইটনা থানায় গত ২০ মে ৮ জনকে আসামি করে নূরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। যেখানে ১ নং হুকুমের আসামি করা হয়েছে। যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.