মোঃ রফিক ঢালী শ্রীপুর উপজেলা প্রতিনিধি।
প্রায় দীর্ঘ একযুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুঃসময়ের তৃণমূলের কর্মীবান্ধব নেতা, উপজেলা বিএনপির হাজারো নেতাকর্মীর ভালোবাসার মানুষ, দূর সময়ে রাজপথ থেকে মামলা, হামলা, জেল জুলুমের শিকার, হাজারো নেতাকর্মী নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনকে একত্রিত করে নেতৃত্ব দিয়ে আসছেন, শ্রীপুর উপজেলার তৃণমূলের বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। দলের দুঃসময়ে রাজপথে উপস্থিত থেকে সাহসী নেতৃত্ব দিয়ে গেছেন। ইতিমধ্যে শ্রীপুর উপজেলায় কর্মীবান্ধব, ত্যাগী, পরিশ্রমিক ও পরীক্ষিত নেতা হিসাবে মানুষের ভালোবাসা অর্জন করেন। সকল আন্দোলন সংগ্রামে দুসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন, তিনি বর্তমানে শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। যার সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বে শ্রীপুর উপজেলা বিএনপি'সহ সকল অঙ্গ সংগঠনকে একত্রিত করে সাংগঠনিক শক্তিশালী করার ভূমিকা রেখেছেন। বর্তমানে তৃণমূলের কর্মীদের একটায় দাবি, সুসময়ে বহু অতিথি নেতারা শ্রীপুর উপজেলা বিএনপির রাজনৈতিতে দেখা গেলেও দুর্দিনে তাদের উপজেলার রাজপথে দেখা যায়নি, দলের যে কোনো বিপর্যয়ের সময় গাজীপুর জেলার শ্রীপুরের রাজপথ থেকে শুরু করে ঢাকার রাজপথে দলের আন্দোলন সংগ্রামে প্রথম শাড়ির নেতৃত্বের ভূমিকা রেখে ছিলেন নজরুল ইসলাম। পাশাপাশি মামলা হামলায় আহত অবস্থায় হাসপাতালে থাকা সকল নেতাকর্মীদের পাশে ছিলেন সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। স্বৈরাশাসনামলে দলের দুঃসময়ে দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের নির্যাতন, হামলা ও মামলায় একাধিকবার কারাবরণ করেছেন তিনি। নজরুল ইসলাম ছাত্র রাজনৈতিক থেকে শহীদ জিয়ার আদর্শে আদর্শিত হয়ে এবং বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনৈতির সাথে জড়িত ছিলেন। তিনি তেলিহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ছাত্র দলের সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব সুনামেন সহিত দীর্ঘদিন যাবত পালন করেন এবং পরবর্তীতে শ্রীপুর উপজেলার তূণমূলের নেতাকর্মীদের ভালোবাসা নিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নিবাচিত হন। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সুনামের সহিত পালন করে যাচ্ছেন। তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে দলকে সুসংগঠিত করতে মাঠ পর্যায়ে দিন রাত কাজ করে যাচ্ছেন। তার নেতাকর্মীরা জানান, বিএনপি'র দুঃসময়ে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে মামলা হামলার ভয়ে অনেক সিনিয়র নেতারা যখন এলাকা ছাড়া অবস্থায় ছিল, তখন তিনি বিভিন্ন পাড়া মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের কে সাথে নিয়ে দলকে সুসংঘটিত ও শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে গেছেন। যার কারণে শ্রীপুর উপজেলা বিএনপির তূণমূলের ত্যাগী ও সফল রাজনৈতিক কর্মীবান্ধব নেতা হিসেবে সকলের কাছে পরিচিত লাভ করেন। বিগত দিনে বিএনপির আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে রাজপথে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নজরুল ইসলাম অনেক মামলার আসামি হয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরে পর বছর নেতাকর্মীদের নিয়ে আদালতের বারান্দায় সময় কাটিয়েছেন। বিএনপির রাজনৈতিতে এসে অনেক নির্যাতনের শিকার হন এবং একাধিকবার কারাবরণ করেন। তিনি শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আসার পরেও ক্ষমতার স্বাদ এখনো পাননি। বিএনপির রাজনীতি করার কারণে দীর্ঘদিন নিজের এলাকা ছেড়ে থাকতে হয়েছে তাকে এবং বাড়িঘর খুইয়েছেন তিনি। স্বৈরশাসক আওয়ামী লীগের পুলিশ বাহিনী দিয়ে বিভিন্ন সময় হয়রানীর শিকার করেন তাকে। তাই তৃণমূলের নেতাকর্মীরা এসটি বাংলা টিভি কে জানান, বিগত সময়ে নজরুল ইসলাম শ্রীপুর উপজেলার বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। তার মতন কর্মীবান্ধব, ত্যাগী, পরিশ্রমিক নেতা শ্রীপুর উপজেলার রাজনীতির রাজপথে আমরা আবারো দেখতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনে শ্রীপুর উপজেলায় পরিছিন্ন রাজনৈতিক ব্যক্তি নজরুল ইসলাম আমাদের মাঝে নতুন নেতৃত্ব নিয়ে আসবেন।