প্রতিনিধি :মোহাম্মদ রাসেল (ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইটনা উপজেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ১৬/০৫/২৫ইং বেলা ১০ টায় ইটনা উপজেলার বাজারে এ মিছিল ও সমাবেশ হয়।
উপস্থিত ছিলেন ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন, সদস্য সচিব ইফতেখাইরুল আলম সুমন, যুগ্ম আহ্বায়ক মিল্লাত হাসান পিয়াস,ডালিম, রাসেল, পায়েল।কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অপু,সদস্য সচিব রকিব,বাপন,বর্তমান কমিটির সিনিঃযুগ্ম আহ্বায়ক দিদার খাঁ,যুগ্ম আহ্বায়ক নাহিদ।সদর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জিসান,অন্যান্য ইউনিয়ন ছাত্রদলের রামিম, নাঈম,নিলয়,তুষার,সানি, মুসাহিদ,আশিক সহ অন্যান্য নেতা কর্মীবৃন্দ। সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা জেলা ছাত্রদলের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, “নতুন কমিটির মাধ্যমে কিশোরগঞ্জে ছাত্রদল আরও শক্তিশালী ও সংগঠিত হবে।”
তারা দেশব্যাপী ছাত্রদলের চলমান আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই আয়োজনে ইটনার ছাত্র রাজনীতিতে নতুন করে উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা