মো. শাহীন আলম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে হাজরা আক্তার (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকালে উপজেলাধীন ৪ নং বেলকা ইউনিয়নের তালুক বেলকা নামক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাজরা আক্তার ওই গ্রামের হাজর উদ্দিনের মেয়ে।
স্বজনরা জানান-নিহত হাজরা আক্তার জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী ছিল। দুপুরের পর কখন সে বাড়ি থেকে বের হয়ে যায়, তা কেউ বুঝতে পারেনি। দীর্ঘ সময় ধরে তাকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক প্রতিবেশী খন্দকার আশরাফুল ইসলাম লিটন মাস্টারের পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখতে পান। এরপর স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।
বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন-এটি অত্যন্ত হৃদয় বিদারক ও দুঃখজনক ঘটনা। এরকম দুর্ঘটনা এড়াতে অবিভাবকদের সচেতন হওয়া উচিত।