মোঃ সিরাজুল ইসলাম পলাশ হাতীবান্ধা লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পাটিকাপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কৃষক মোসলেমার স্বেচ্ছায় ও বিনামূল্যে গরীব কৃষকের ভুট্টা তুলে দিচ্ছেন আনসার ভিডিপির সদস্যগণ ।
শুক্রবার সকালে হাতীবান্ধা উপজেলার কর্মকর্তা ধন চরণ নাথ এর নেতৃত্বে স্বেচ্ছায় ভুট্টা তুলে দেয়।
এ সময় তিনি বলেন, বীজ রোপন, সার ও কীটনাশকের ব্যবহারসহ পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। পরিশেষে ভুট্টা ঘরে তুলতেও দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয় তাদের। তাই আনসার ভিডিপি ও তার সকল সদস্যগণ কে নিয়ে। সকল কৃষকের ভুট্টা তুলে তারে ঘরে পৌঁছে দিচ্ছেন আনসার ভিডিপি সদস্যরা। এতে হতদরিদ্র কৃষকেরা উপকৃত হবেন।হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের গরীব ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঠের ভুট্টা ঘরে তুলে দিচ্ছেন উপজেলা আনসার। এ সময় সদস্যগণ উপস্থিত ছিলেন।
সিংগিবাড়ী ইউনিয়ন ৯ নাম্বার ওয়ার্ড আজিজুল ইসলাম ৭ ২ বিঘা গরিব ক্ষতিগ্রস্ত বিনামূল্যে স্বেচ্ছায় ভুট্টা তোলানো হয় উপস্থিত ছিলেন, জনাব ধন চরণ নাথ আনসার ও ভিটিভি কর্মকর্তা হাতীবান্ধা লালমনিরহাট ' আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন দলনেতা জনাব হাবিবুর রহমান মুকুল দাস ইউনিয়ন দলনেতা গোতামারী ইউনিয়ন নয়ন সহকারী আনসার কমান্ডার সিংগীমারী ইউনিয়ন শাহিনুর ইসলাম দলনেতা ডাউয়াবাড়ী ইউনিয়ন আজিজুল ইসলাম, মেহেদী হাসান রাজা, লিওন আতিকুল ইসলাম রোমান মনোয়ার হোসেন।এ সময় সকল আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।