শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতি নিধি
২২ এপ্রিল, ২০২৫ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা রেল গেইট বাজার, হাসপাতাল রোডে, রোজ মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ইং সময় রাত ২:৩০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনী অপারেশন কমান্ডার ক্যাপ্টেন ইমরন তেত্রিশ বীর এর নেতৃত্বে পরিচালিত পুলিশ সহ যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী মা, মেয়ে কে আটক সহ মাদক দ্রব্য উদ্ধার করে ।
. বিভিন্ন প্রকার মাদক সেবন,বিভিন্ন রকম মাদক ব্যবসা করিতেছে মর্মে (মাদকের ভান্ডার) সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী কায়দা কানুন ব্যবহার করে, পুলিশ সহ যৌথ অভিযান পরিচালনা করে আশুগঞ্জ রেলগেট এলাকায় মাদকের বিরুদ্ধে ক্যাম্প কমান্ডার নেতৃত্বে পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক দ্রব্য ও মালামাল সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
. উদ্ধারকৃত মালামালঃ- নগদ টাকা ১০০০ টাকার নোট-৫৮ টি =৫৮,০০০ টাকা।৫০০ টাকার নোট-২৩ টি=১১,৫০০ টাকা।২০০ টাকার নোট-০২ টি=৪০০ টাকা।১০০ টাকার নোট-৫২ টি=৫,২০০ টাকা।৫০০ টাকার নোট-২৮ টি=১,৪০০ টাকা।২০ টাকার নোট-৮৪ টি=১,৬৮০ টাকা।১০ টাকার নোট-২৮ টি=২৮০ টাকা।
৫ টাকার নোট-০৯ টি=৪৬ টাকা।মোটঃ-৭৮,৫০৫ টাকা।
. মাদক:- ইয়াবা-৩৫৪ টি।কন্ট্রোল-২৫ টি।ভাংগা ইয়াবা -একাধিক।
. মোবাইল:- IPhone-০২ টি।Opp-০১টি Samsung-০১ টি। Vivo-০১ টি।Inifinix-০১ টি Android-০২ টি।মোট মোবাইল-০৮ টি।
. স্বর্ণ:- হাতের বালা-০১ টি। আংটি-০৪ টি।কানের ঝুমকা-০৫ জোড়া। কানের দুল-০২ জোড়া।চেইন-০৩ টি। নাকের নোলক-০৩ টি। কানের নোলক-০২ টি। নাকফুল-০১ টি।রোপার চেইন-০৩ টি।
. আসামীগনের নামঃ- (ক) বকলি বেগম (৪৮), স্বামীঃ মোহাম্মদ টুক্কু মিয়া,রেলগেট বাজার, হাসপাতাল রোড, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। (খ) সীমা বেগম (৩০) পিতা- মোহাম্মদ টুক্কু মিয়া,মাতা- বকলি বেগম,রেলগেট বাজার, হাসপাতাল রোড, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
. এ বিষয়ে আশুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: বিল্লাল হোসেন মিডিয়া প্রতিনিধি কে জানান, মাদকদ্রব্য আইনে থানায় মামলা রজু প্রক্রিয়াধীন আছে । আসামী কোর্ট হাজতে সপোর্দ প্রক্রিয়াধীন আছে । আমরা দায়িত্ব পালনের সচেষ্ট আছি ।