আবু বকর ছিদ্দিক নোয়াখালী থেকেঃ
পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতে ও সেবা কার্যক্রম থেমে নেই নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র।
সোনাইমুড়ী উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সকল জরুরি সেবা চালু রেখেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
জানা গেছে, গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা ও কিশোর-কিশোরী সেবাসহ গীহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে কেন্দ্রগুলোতে।
অত্র উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহে বেশ কিছু গর্ভকালীন সেবা (এএনসি) ২২ জন, প্রসব সেবা (প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি) ১০ জন, প্রসব পরবর্তী সেবা (পিএনসি) ১৬ জন, এছাড়া ৪৮ জনকে অন্যান্য স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবাসহ পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা ও প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে সকল সেবা বিনামূল্য প্রদান করা হচ্ছে।
সেবা গেহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
পরিবার পরিকল্পনা পরিদর্শক মাঈন উদ্দিন বলেন, মা ও শিশু যাতে সর্বক্ষণিক সেবা পান সেই লক্ষ্যেই আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায়
পরিকল্পনা কর্মকর্তার তত্বাবধানে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা সহ- সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সকলেই কাজ করে যাচ্ছি। কর্মীরা সব সময় সেবা দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এবং এক পরিবারের সদস্য হতে পেরে আমি সত্যিই- খুব গর্বিত এবং আনন্দিত।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.